বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৪:২৬
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

শেবাচিমে করোনা আক্রান্ত পুলিশের এসআই’র মৃত্যু

ডেক্সরিপোর্ট  মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বরিশাল জেলা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মীর ফারুক মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর।

মঙ্গলবার (০৭ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়। তিনি বরিশালের পার্শ্ববর্তী ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার বাউরিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।

বরিশাল জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানান, এসআই মীর ফারুক জেলা পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। গত ৫ জুলাই তিনি করোনায় আক্রান্ত হন। ওই দিনই তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। পরবর্তীতে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে হাসপাতালের করোনা ইউনিটে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

এদিকে পুলিশের এই কর্মকর্তার মৃত্যুতে বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি মো. শফিকুল ইসলাম- বিপিএম (বার), পিপিএম, বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান ও জেলার পুলিশ সুপার সাইফুল ইসলাম- বিপিএম গভীর শোক ও তাঁর শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।