রবিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১:১২
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

বরিশালে নতুন করে ১৮ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

ডেক্সরিপোর্ট  বরিশাল জেলায় নতুন করে ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ১৭৭৫ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। পাশাপাশি জেলায় করোনা আক্রান্ত ৬ জন ব্যক্তি সুস্থতা লাভ করেছেন। জেলায় মোট ৪৯৮ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এবং জেলায় করোনা আক্রান্ত হয়ে ১ জন ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। এতে করে জেলায় মোট ৩১ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।

মঙ্গলবার (৭ জুলাই) রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেলে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আক্রান্তদের মধ্যে- মুলাদী উপজেলার ১ জন, উজিরপুর উপজেলার ১ জন, বরিশাল নগরীর বাংলাবাজার, ব্রাউন কম্পাউন্ড, কাউনিয়া, বিএম কলেজ রোড, শের-ই-বাংলা সড়ক, এম এ গফুর সড়ক, জর্ডন রোড, কাশীপুর, আমানতগঞ্জ, পুলিশ লাইন প্রত্যেক এলাকার ১ জন করে ১০ জন, ব্যাংকে কর্মরত ১ জন, জেলা পুলিশে কর্মরত ১ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশে কর্মরত ১ জন, সদর জেনারেল হাসপাতালের ১ জন নার্স, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ১ জন নার্স, ১ জন স্টাফ।

বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই ১৮ জন ও মৃত ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে। তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।