মঙ্গলবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং, ভোর ৫:৪৯
শিরোনাম :
পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

হিজলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৪২লক্ষ টাকার নিষিদ্ধ কারেন্ট জালে আগুন

শামীম আহমেদ  বরিশাল জেলা হিজলা উপজেলার মেঘনা নদীর বিভিন্নস্থানে কোষ্টগার্ড অভিযান পরিচালনা করে ৪২ লক্ষ টাকা মূল্যের ১লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়।

মঙ্গলবার (৭ই) জুলাই সন্ধায় হিজলার উপজেলার বজ্জালিয়া ইউনিয়নের বাউশিয়া নামকস্থানে জালগুলো পোড়ানো হয়।

কোষ্টগার্ড হিজলা কন্টিনজেন্ট কমান্ডার আরমগীর হোসেন বলেন, তারা মঙ্গলবার সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার মেঘনা নদীর বাউশিয়া, চর হিজলা, লালখারাবাদ,শিন্নিরচর,চর শেফালী, বামনের চর, নলবুনিয়া,ভইসপট্রি, কাকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে ৪২ লক্ষ টাকা মূল্যের ১লক্ষ ২০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন হিজলা উপজেলার মৎস্য কর্মকর্তা অনিল কুমার দাস ওফিল্ড সহায়ক জোসনা বেগম প্রমুখ।