বুধবার, ২রা সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:০১
শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ‘ট্যাব উপহার’ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিচারবহির্ভূত হত্যাকাণ্ড,গুম-নিপীড়নের মাধ্যমে ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল শেখ হাসিনা: স্পিকার নানা আয়োজনে বরিশালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা

ফুলবাড়ীতে পাকা সড়কের বেহালদশা, ভোগান্তিতে এলাকাবাসী

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খড়িবাড়ি হতে কাশিপুর কলেজ মোড় পর্যন্ত পাকা সড়কটির খড়িবাড়ি বাজার অংশে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক সংলগ্ন ৩০০ মিটার সড়কে জলাবদ্ধতা ও কাঁদা জমে থাকায় চরম ভোগান্তিতে যাতায়তকারীরা।

ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী বাজার হচ্ছে খড়িবাড়ী বাজার।প্রতি শুক্রবার এ বাজারে হাট বসে।হাটের দিনে ফুলবাড়ী উপজেলা ছাড়াও বিভিন্ন অঞ্চলের বিপুল সংখ্যক মানুষের সমাগম হয় খড়িবাড়ি বাজারে।আর তার অধিকাংশ মানুষ ও যানবাহনকে যাতায়ত করতে হয় এ সড়ক দিয়ে। যাতায়তে পোহাতে হচ্ছে দুর্ভোগ।কাঁদাপানি মাড়িয়ে এ পথে যাতায়ত করে রাবাইতারী এস বি বহুমূখী উচ্চ বিদ্যালয়,খড়িবাড়ী জবাব উল্লাহ হাফেজিয়া মাদ্রাসা ও ফাতেমা এতিমখানা,রাবাইতারী সরকারী প্রাথমিক বিদ্যালয়,আটিয়াবাড়ী ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয়,রাবাইতারী মহিলা কলেজ,খড়িবাড়ি ছবিরননেছা দ্বিমুখী দাখিল মাদ্রাসা,কাশিপুর মহাবিদ্যালয়, সাইফুর রহমান সরকারী মহাবিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের।ভোগান্তিতে বাজার সংলগ্ন তিনটি মসজিদের মুসল্লিরাও। তাছাড়া রাস্তায় জলাবদ্ধতা থাকায় প্রায়ই ঘটে দুর্ঘটনা। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক,এশিয়ান ব্যাংক, ন্যাশনাল লাইফ ইনসুরেন্স,ব্রাক,আর ডি আর এস বাংলাদেশ,গ্রামীণ ব্যাংক,আশা এর খড়িবাড়ি বাজার শাখা অফিস এ সড়ক সংলগ্ন হওয়ায় বিপাকে পড়তে হয় এসব প্রতিষ্ঠানে সেবা নিতে আসা মানুষদের। সড়কের কাঁদাপানি ছিটকে প্রবেশ করছে রাস্তার দুপাশের দোকানে ফলে ব্যাহত হচ্ছে তাদের বেচা কেনা।

খড়িবাড়ি বাজারের সাধারণ ব্যবসায়ীরা ও ইজারাদার মোহাম্মদ আলী জানান, প্রতি বছর বর্ষায় এখানে জলাবদ্ধতার কারণে দুর্ঘটনার শিকার হন অনেকেই।সড়কটির এমন বেহাল দশার কারণে ব্যাহত হচ্ছে জনজীবন ও ব্যবসা-বাণিজ্য।বর্তমানে যা অবস্থা তাতে সড়কটির সংস্কার কাজ জরুরি ভাবে করার দাবি করেন তারা।

সড়কটির জলাবদ্ধতার বিষয়ে উপজেলা প্রকৌশলী আসিফ ইকবাল রাজীব বলেন- সড়কটির বর্তমান অবস্থা সরেজমিন তদন্তপূর্বক জলাবদ্ধতা দূরীকরণে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।