বুধবার, ২রা সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:১০
শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ‘ট্যাব উপহার’ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিচারবহির্ভূত হত্যাকাণ্ড,গুম-নিপীড়নের মাধ্যমে ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল শেখ হাসিনা: স্পিকার নানা আয়োজনে বরিশালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা

লালমোহনে ছয় কেজি গাঁজাসহ এক নারী আটক

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলার লালমোহনে ছয় কেজি গাঁজাসহ বিবি কুলসুম(৫৫) নামের এক নারীকে আটক করেছে পুলিশ।
বুধবার(৮জুলাই) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার চরভূতা ইউনিয়নের রহিমপুর ০১নং ওয়ার্ডের মোশারেফের মুদি দোকানের সামনে পাকা সড়কের উপর থেকে তাকে আটক করা হয়।

আটককৃত বিবি কুলসুম ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার কোড়ালমারা ৯ নং ওয়ার্ডের মৃত আবুল কাশেমের স্ত্রী।

লালমোহন থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৭ টার দিকে লালমোহন থানার উপ-পরির্দশক(এস আই) (নিঃ) মো. শওকত জামিল ও সংঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে উপজেলার চরভূতা ইউনিয়নের রহিমপুর ১ নং ওয়ার্ড এলাকার মো. মোশারেফের মুদি দোকান সামনে পাকা সড়কের উপর থেকে বিবি কুলসুম নামে এক নারীকে ছয় কেজি গাঁজাসহ আটক করা হয়েছে।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির এ তথ্য নিশ্চিত করে বলেন,তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।