শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:৫৫
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

আগৈলঝাড়ায় সড়কের বেহাল দশা, শিক্ষার্থীসহ পথচারীদের চলাচলে দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক  বরিশালের আগৈলঝাড়ায় একটি সড়কের বেহাল দশার কারনে সাধারন লোকজন ও শত শত শিক্ষার্থীদের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। একটু বৃষ্টি হলেই ওই সড়ক দিয়ে কেউ চলাচল করতে পারছে না।

এলাকাবাসী সড়কটি পাকা করনের দাবিতে উপজেলা এলজিইডি বিভাগ ও সাবেক গৈলা ইউপি চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হলেও তারা কোন ব্যবস্থা নেয়নি।

স্থানীয় লোকজন ও শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের তর্কবাগিশ সড়কটির পাশে গৈলা গ্রামের নুরু সরদারের বাড়ির সামন থেকে রুহুল সরদার ও মরহুম মন্নান আকনের বাড়ি পর্যন্ত এই সড়কটি অবস্থিত। এ সড়কটি দিয়ে প্রায় শতবছর ধরে সাধারন মানুষ যাতায়াত করে আসছিল। গ্রামের শিক্ষা বঞ্চিত শিশুদের শিক্ষার প্রসারে প্রথমে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন গৈলা শিশুশিক্ষা প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। গৈলা (বেসরকারি) প্রাথমিক বিদ্যালয় ও গৈলা মডেল মাধ্য্যমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীরা ওই সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করছে।

এলাকাবাসী জানান, এই সড়কটি শত বছরের পুরানো সড়ক। ওইসড়ক দিয়ে এলাকার হাজারও মানুষ যাতায়াত করছে। বর্তমানে সড়কের পাশে রয়েছে শহীদ আরিফ সেরনিয়াবাত নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। ওই বিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতশত শিক্ষার্থীসহ সাধারন লোকজন প্রতিদিন যাতায়াত করছেন। তবে কোন ইউপি চেয়ারম্যান সড়কটি পাঁকা করনের ব্যবস্থা নেয়নি। বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ সাহেব আলী সরদার সাংবাদিকদের বলেন, সড়কটি শত বছরের পুরানো সড়ক। ওই সড়কে একটু বৃষ্টি হলেই লোকজনসহ শিশু শিক্ষার্থীরা চলাচল করতে পারছে না।

গৈলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম বলেন, সড়কটি অতি পুরাতন গ্রামীন সড়ক। সড়কটি পাকাকরনসহ সাধারন মানুষের যাতায়াত নির্বিঘেœ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

এব্যাপারে উপজেলা প্রকৌশলী রাজ কুমার গাইন বলেন, ওই সড়কটির ব্যাপারে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হয়েছে। অনেক প্রকল্প মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে তার মধ্যে আছে কিনা দেখতে হবে।