সোমবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১:৫০
শিরোনাম :
কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন

নড়াইলে সাপের কামড়ে তৃতীয় শ্রেণীর ছাত্রীর মৃত্যু: গ্রাম জুড়ে সাপ আতঙ্ক!

উজ্জ্বল রায় (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামের একটি ঘর থেকে মা ও বাচ্চা সহ ৫০টি সাপ মারার ১১ ঘন্টা পর সাপের কামড়ে আছিয়া (৮) নামে এক শিশু মারা গেছে।

আছিয়া ওই গ্রামের কৃষক ফরু মোল্যার মেয়ে। সে নড়াইলের আড়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিলো। এ ঘটনার পর পুরো গ্রাম জুড়ে সাপের আতঙ্ক বিরাজ করছে।

নড়াইলের শামুকখোলা গ্রামের শিক্ষক রাজীব হোসেন জানান, নড়াইলের শামুকখোলা গ্রামের কৃষক ফরু মোল্যার মেয়ে আছিয়া প্রতিদিনের ন্যায় শনিবার রাতে খাওয়া-দাওয়া শেষে বিছানায় শুয়ে পড়ে। রাত ১টার দিকে তাকে ঘুমন্ত অবস্থায় সাপে দংশন করে। তাক্ষণিকভাবে তাকে স্থানীয় ওঝা ও চিকিৎসকের নিকট নিয়ে চিকিৎসা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। ভোরে গ্রাম থেকে ১২ কিলোমিটার দ‚রে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নড়াইলের নোয়াগ্রাম ইউনিয়নের মেম্বর (শামুকখোলা) মোঃ আমিনুর রহমান হালিম জানান, আছিয়াকে সাপে দংশনের ১১ ঘন্টা আগে শনিবার দুপুর ২টার দিকে এই গ্রামের সৈয়দ মিজানুর রহমানের ঘর থেকে একটি মা সাপ সহ ৫০টি সাপের বাচ্চা মারা হয়। তবে বড় আকৃতির আরেকটি সাপ মারা সম্ভব হয়নি। সাপ মারার স্থান সৈয়দ মিজানুর রহমানের বাড়ি হতে মৃত আছিয়াদের বাড়ির দুরত্ব ৩/৪শ গজ দ‚রে হতে পারে। হয়তো বেঁচে যাওয়া সাপটি তার বাচ্চা মেরে ফেলানোর প্রতিশোধ হিসেবে ক্ষিপ্ত হয়ে শিশুটিকে কামড়াতে পারে। এ ঘটনার পর পুরো গ্রাম জুড়ে সাপ আতঙ্ক ছড়িয়ে পড়েছে।