বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৩:৩৫
শিরোনাম :
সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল!

ফেঞ্চুগঞ্জে যুবকের লাশ উদ্ধার

 রিপোর্ট ; শাহেদুর রহমান জুনেদ , সিলেট: ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়ায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম উতু মিয়া (৩৫)।সে উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের যুধিষ্ঠিপুর গ্রামের মৃত মফজ্জিল আলীর পুত্র।
জানা গেছে, সোমবার (১ জুলাই)  সন্ধ্যায় এলাকাবাসি স্থানীয় আলকাস আলীর বাড়ির সামনে  রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে ফেঞ্চুগঞ্জ থানায় খবর দেন।
থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান খবর পেয়ে ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার কারণে এ হত্যার ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।