রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ২:১৮
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

ফেনীতে কালভার্ট নির্মাণে ব্যবহার করা হয়েছে বাঁশ ও কলাগাছ!

ডেক্সরিপোর্ট:ফেনীর শর্শদীতে কালভার্ট নির্মাণে রডের পরিবর্তে বাঁশ ও কলাগাছ ব্যবহার করা হয়েছে।

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের শর্শদী গ্রামে ডা. রফিকের বাড়ির সড়কে ইউনিয়ন পরিষদের অর্থায়নে নির্মাণ করা হয়েছে এই কালভার্টটি।

কালভার্টটিতে নামমাত্র রড দিয়ে বাকি কাজ সম্পন্ন করা হয়েছে বাঁশ ও কলাগাছ দিয়ে। এছাড়া নিম্নমানের ইট-সুরকি ও খোয়া ব্যবহার করা হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী জানায়, কিছুদিন পূর্বে শর্শদী ইউনিয়নের উত্তরখানে বাড়ির কাছেই মূল রাস্তায় একটি ছোট কালভার্ট ভেঙে যাওয়ার পর ইউনিয়নের লোকজনের যাতায়াতের সুবিধার জন্য ইউপির অর্থায়নে ১২ লাখ টাকা ব্যয়ে কালভার্টটি নির্মাণ করা হয়েছে।

এই ঘটনাটি জেলা প্রশাসককে অবগত করেছেন বলে জানান ফেনী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানা।

তিনি বলেন, ইউনিয়ন পরিষদের তহবিল থেকে যদি কালভার্ট নির্মাণে এই টাকা ব্যয় করা হয়, তাহলে ভবিষ্যতে ইউনিয়ন পরিষদের নামে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে যে অর্থ বরাদ্দ দেয়া হবে তা থেকে ওই টাকা কেটে নেয়া হবে।