মঙ্গলবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং, ভোর ৫:১৫
শিরোনাম :
পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

নড়াইলে গোয়াল ঘরের আগুনে পুড়ে কৃষকের দু’টি গরুর মৃত্যু

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:নড়াইলের মল্লিকপুর ইউনিয়নের মহিষাপাড়া গ্রামে দরিদ্র কৃষক সাইফুল শেখের গোয়াল ঘরে আগুন লেগে দু’টি গরুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুলাই) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় আরো দু’টি গরু আগুনে দগ্ধ হয়ে মৃত্যুর মুখে পতিত হয়েছে। আগুন নেভানোর আগেই গরুগুলো মারা যায় ও দগ্ধ হয়। সাইফুল শেখ  জানান, গরুগুলো মশার উপদ্রব থেকে রক্ষা পেতে প্রতিদিনের মতো গোয়াল ঘরে মশার কয়েল দেন তিনি। এ থেকে আগুনের সূত্রপাত হয়েছে, নাকি অন্য কারণে আগুন লেগেছে; তা বুঝতে পারছেন না। আগুনে একটি ৯৫ হাজার টাকা মূল্যের ষাঁড় ও ৪৫ হাজার টাকার গাভী মারা গেছে। এছাড়া একটি ৫৫ হাজার টাকার গাভী ও ৪৫ হাজার টাকার ষাঁড় পুড়ে দগ্ধ হয়েছে। পাশাপাশি টিনের গোয়ালঘরটিও পুড়ে গেছে।

সবমিলে অন্তত সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন পরিবারের সদস্য ও প্রতিবেশিরা। সাইফুল বলেন, আমি অন্যের জমিতে চাষাবাদ করে কোন রকম দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে জীবনযাপন করছি। গরুগুলো মারা ও পুড়ে যাওয়ায় নিঃস্ব হয়ে গেলাম।

প্রতিবেশি সুলতান শেখ জানান, বর্ষাচাষী সাইফুলের গরুগুলো পুড়ে মারা ও দগ্ধ হওয়ায় বড় ক্ষতি হয়ে গেল। তার স্কুল পড়–য়া দু’টি সন্তান রয়েছে।