ডেক্সরিপোর্ট:বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক শিল্প মন্ত্রী আমির হোসেন আমু বলেছেন,জাতির পিতা বঙ্গবন্ধু একটি সুখি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চেয়েছিলেন তারই লক্ষে দেশকে আজ শেখ হাসিনা দেশ পরিচালনা করে অর্থনৈতিক মুক্তি এনে দিয়েছে সেই সঙ্গে বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশের সাথে বিশ্বের কাছে হয়েছে উন্নয়নশীল রোল মডেল।
বৃহস্পতিবার (৪ই জুলাই) সকাল ১১ টায় বরিশাল ক্লাব মিলনায়তন হল রুমে বরিশাল বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসাবে শুভেচ্ছা বক্তব্য তিনি এ কথা বলেন।
বরিশাল জেলা আওয়ামীলীগ সভাপতি পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন নিরিক্ষা কমিটির আহবায়ক (মন্ত্রী মর্যদা সম্পূর্ণ) আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ ’র সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় আরো বক্তব্য রাখেন, সাবেক বানিজ্যমন্ত্রী ও কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য সংসদ সদস্য তোফায়েল আহমেদ ও এ্যাড. ইউসুফ হোসেন হুমাউন, হাফিজ মল্লিক, কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রী এ্যাড. শ.ম. রেজাউল করিম (এমপি), পানিসম্পদ প্রতি মন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামিম, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সম্পাদক আব্দুর রহমান (এমপি), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আআহমেদ, কেন্দ্রীয় গবেষনা বিষয়ক সম্পাদক এ্যাড. আফজাল হোসেন, কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য গোলাম রাব্বানী চিনু, বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্ ।
প্রধান অতিথি সাবেক শিল্প মন্ত্রী আমির হােসেন আমু আরো বলেন,আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় নেতা না তিনি এখন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নেতা হওয়ার গৌরব অর্জণ করতে সক্ষম হয়েছেন।সেই সাথে শেখ হাসিনা বাংলাদেশকে অর্থনৈতিক মুক্তি আনার জন্য আন্তর্জাতিকভাবে ৩৭টি পুরস্কার পেয়ে বংলাদেশের সুনাম বৃদ্ধি করেছে।তাই শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর অদর্শ বাস্তবায়নের লক্ষে বাংলাদেশকে নেতৃত্বে দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সকল মানুষের দাবীর মুখে সম্ভব হয়েছিল বঙ্গবন্ধু সহ যুদ্বঅপরাধাদের বিচার করা।
তিনি আরো বলেন, আমরা বাংলাদেশ আওয়ামী লীগের ভিতর কখনো হাইব্রিডদেরকে আশ্রয়-পশ্রয় দেব না।এই প্রতিনিধি সভার মাধ্যমে তৃণমূল পর্যায়ের সবাইকে শক্তিশালি করে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বরিশাল বিভাগের আওয়ামী লীগকে আরো শক্তিশালি করা হবে।
বরিশাল বিভাগীয় প্রতিনিধি সভা সঞ্চলনা করেন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম।
বরিশাল বিভাগীয় প্রতিনিধি সভায় বিভাগের আওয়ামী লীগের দলীয় সকল সংসদ সদস্য, জেলা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়র, এবং জেলা ও উপজেলার আওয়ামী লীগ সভাপতি ও সম্পাদক প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।
প্রতিনিধি সভা উপলক্ষে অনুষ্ঠানস্থল বরিশাল ক্লাব, জিলা স্কুল মোড়ে দলীয় পতাকার আদলে তিনটি দৃষ্টি নন্দন নির্মান করা হয়েছ তোড়ন সেই সাথে করা হয়েছে ব্যাপক সাজসজ্জা।
এছাড়াও প্রতিনিধি সভা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থ জোড়দার করা হয়েছে।