শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৩৬
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

ভোলার মেঘনায় ধরা পড়লো রাজা ইলিশ,বিক্রি হলো দশ হাজার তিনশত টাকায়!

কামরুজ্জামান শাহীন,ভোলা প্রতিনিধি: ভোলায় ভরা মৌসুমে আশানুরূপ ইলিশ পাওয়া না গেলেও তজুমদ্দিন এলাকার মেঘনায় জেলেদের জালে ধরা পড়লো ২ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি রাজা ইলিশ।

শুক্রবার(৫জুলাই) দুপুরে শশীগঞ্জ মাছ ঘাটে আবুল হাশেম মহাজনের আড়ৎতে ২ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি রাজা ইলিশ বিক্রি হয়েছে দশ হাজার তিনশত টাকায়।

উপজেলার চাঁদপুর ইউনিয়নের দালাল কান্দি গ্রামের কবির মাঝির জালে এই রাজা ইলিশ মাছটি শুক্রবার সকালে ধরা পড়ে। রাজা ইলিশসহ তাদের জালে আরো ৯টি ইলিশ ধরা পড়েছে। ওই ঘাটের মাছ বেপারী কুট্টি মিয়া ঢাকায় আরো বেশি দামে বিক্রির উদ্দেশ্যে মাছটি ওই দামে কিনেন।

তজুমদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, মৎস্য সম্পদ রক্ষায় সরকার বদ্ধপরিকর। অবৈধ জাল ব্যবহার বন্ধ করে আইনের প্রতি শ্রদ্ধাশীল হলে এমন রাজা ইলিশ প্রতিদিনই জেলেদের জালে পাবেন।