বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ৯:৪৫
শিরোনাম :
বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব

পল্লবী থানায় বোমা বিস্ফোরণ, তিনজন ১৪ দিনের রিমান্ডে

ডেক্সরিপোর্ট  রাজধানীর পল্লবী থানায় বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার তিনজনকে ১৪ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার পুলিশের রিমান্ড আবেদনের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম এ আদেশ দেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- শহীদুল ইসলাম (২৩), মোশাররফ হোসেন (২৬) ও রফিকুল ইসলাম (৪০)।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন তিন আসামিকে আদালতে হাজির করে অস্ত্র ও বিস্ফোরক আইনের মামলায় ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন।

পল্লবী থানার ওসি নজরুল ইসলাম বলেন, গত মঙ্গলবার রাতে পল্লবীর কালশী কবরস্থানে অভিযান চালিয়ে তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র, চারটি গুলি ও একটি ডিজিটাল ওয়েট মেশিনের মতো ডিভাইস উদ্ধার করা হয়। থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে গ্রেপ্তার তিনজন পুলিশকে জানায়, ঐ ওজন মাপার যন্ত্রে ‘বোমা রয়েছে’। এরপর বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হলে তারা এসে ওজন মাপার মেশিন পরীক্ষা করেন।

পরে আরেকটি বিশেষজ্ঞ দলকে ডাকা হয়, তারা পৌঁছানোর আগেই বিস্ফোরণ ঘটে। এতে ৫ পুলিশ সদস্য আহত হন। আহতরা হলেন- পরিদর্শক ইমরান, উপ পরিদর্শক (এসআই) সজিব, পিএসআই অংকুর, পিএসআই রোমিও এবং রিয়াজ। এর মধ্যে রোমিও এবং রিয়াজকে ঢামেকে ভর্তি করা হয়।