শনিবার, ১০ই জুলাই, ২০২৬ ইং, রাত ১২:৫৫
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

আগৈলঝাড়ায় জমিজমার বিরোধ কে কেন্দ্র করে মা ও ছেলেকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা!

নিজস্ব প্রতিবেদক: বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামে জমিজমার বিরোধ কে কেন্দ্র করে মা ও ছেলেকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।গত ১০ জুন সোমবার বিকালে এ ঘটনা ঘটে।এ বিষয়ে চলতি বছরের১২ জুন বরিশাল বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজজিষ্ট্রেট আদালতে একটি মামলা হয়েছে।মামলা নং সি আর ৬৭/১৯ আদালত মামলাটি আমলে নিয়ে আগৈলঝাড়া থানার ওসিকে আইনগত ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন।
মামলা সূত্রে গেছে,আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামের চিহ্নিত সন্ত্রাসী বিএনপি নেতা আ: জলিল মোল্লা (৪২) একই গ্রামের প্রবাসী আব্দুল জলিল মোল্লার জমিতে অবৈধ ভাবে ঘড় উত্তোলন করে অন্যায় ভাবে জমিজমা দখল করে প্রবাসী আব্দুল জব্বার মোল্লার স্ত্রী হোসনেয়ারা বেগম কে তার বাড়ীথেকে উচ্ছেদ করার নানাবিধ ষড়যন্ত্র করতে থাকে।
অন্যায় ভাবে জমিতে ঘড় উত্তোলনের কথা জিজ্ঞাসা করায় সন্ত্রাসী আ: জলিল মোল্লা, তার স্ত্রী বিলকিছ বেগম ও সন্ত্রাসী আ: রহিম মোল্লা মিলে প্রবাসী আব্দুল জব্বার মোল্লার স্ত্রী ও ছেলে ওমর মোল্লাকে অকথ্য ভাষায় গালাগালি করে একপর্যায়ে সন্ত্রাসী জলিল মোল্লার স্ত্রী বিলকিস বেগম তার হাতে থাকা বাংলা দা দিয়ে ওমরের মাথায় কোপ দিলে তা বাম হাতের আঙ্গুলে লেগে মারাত্নক জখম হয়।
এ দিকে সন্ত্রাসী জলিল মোল্লা তার হাতে থাকা কাঠের রুয়াদিয়ে হোসনেয়ারা বেগমের মাথায় আঘাত করলে হোসনেয়ারা বেগম মাটিতে লুটিয়ে পড়েন এ সময় তার সাথে থাকা ৫৫ হাজার টাকা মুল্যর ১ ভড়ি ওজনের ১টি চেইন ও ওমরের হাত থেকে ৩৫ হাজার টাকা মুল্যর ১টি মোবাইল সেট ছিনিয়ে নেয়।
সন্ত্রাসীদের উপর্যুপরি হামলায় ওমর ও তার মা হোসনেয়ারা বেগমের গগনবিদারী চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা চলেযায় এবং হোসনেয়ারা বেগমের বোনের ঘড়ে ঢুকে প্রায় ৫০ হাজার টাকার মালামাল ভাংচুর করে।
পরে স্থানীয়রা ওমর কে আগৈলঝাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে আর তার মা হোসনেয়ারা বেগমকে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এদিকে আদালতে মামলা দেয়ায় সন্ত্রাসীরা ওমর তার মাকে হত্যা ও ওমরকে ধর্ষন মামলার  হুমকি দেয়ায় বর্ততমানে তারা নিরাপত্তাহীনতায় রয়েছেন।