শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৩৭
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন

তাহিরপুরে ভারতীয় বিড়ি কারবারী আটক

তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি  ভারতীয় বিড়ির চালান সহ সুনামগঞ্জের তাহিরপুরে ফের হুমায়ুন কবির নামে এক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার থানার কর্তব্যরত এসআই দীপঙ্কর বিশ্বাস বলেন,মামলা দায়ের পুর্বক শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে বিড়ি চোরাকারবারীকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন,সুনামগঞ্জ পুলিশ সুপার মো. মিজানুর রহমান (বিপিএম)’র বিশেষ নির্দেশনায় থানার ওসি মো.আতিকুর রহমানের নেতৃত্বে উপজেলার উওর শ্রীপুরের শ্রীপুর বাজার হতে বৃহস্পতিবার রাতে হুমায়ুনকে কার্টন ভর্তি ভারতীয় বিড়ির চালানসহ আটক করা হয়।
পরে তার হেফাজত হতে পাঁচ (৫) হাজার পিস শলাকা আমদানি নিষিদ্ধ অতিরিক্ত নিকোটিনযুক্ত ভারতীয় নাসির বিড়ি জব্দ করা হয়।