রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং, বিকাল ৩:১৮
শিরোনাম :
আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্

রুয়েটে রুপালি ব্যাংক ডাকাতি ও প্রহরীকে হত্যার চেষ্টা

রাবি প্রতিনিধি:রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শাখা রূপালী ব্যাংক লিমিটেডে ডাকাতির চেষ্টা করা হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে ব্যাংকের দায়িত্বরত প্রহরীর গলা কেটে দুর্বৃত্তরা এই ডাকাতির চেষ্টা করে। ব্যাংকের ভল্ট ঘেষে দেয়াল কাটার চেষ্টা করে ব্যর্থ হয়ে পরে তারা পালিয়ে যায়।

আহত প্রহরীর নাম লিটন (২৪)। সে নগরীর রামচন্দ্রপুর বাশার রোড এলাকার নুরুল ইসলামের ছেলে। তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৩৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

ব্যাংকের রুয়েট শাখার ম্যানেজার সোয়াইবুর রহমান খান জানান, ‘বৃহস্পতিবার আনুমানিক রাত ১২টার পর দুর্বৃত্তরা ব্যাংকের নিচতলায় অবস্থিত ক্যাফেটেরিয়ার গেট ভেঙে দোতলায় আসে। এ সময় ব্যাংকের প্রধান ফটকের সামনের সিসি ক্যামেরাটি তারা অকেজো করে দেয়। পরে তারা ব্যাংকের প্রধান গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তাদের উপস্থিতি টের পেয়ে ব্যাংকে থাকা প্রহরী লিটন তাদেরকে বাধা দেয়। এতে দুর্বৃত্তরা লিটনের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। দুর্বৃত্তরা ব্যাংকের ভল্টের দেয়াল ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয়ে পালিয়ে যায়। দুর্বৃত্তরা পালানোর পর লিটন সোয়াইবুর রহমানকে ফোন করে বিষয়টি জানান। পরে সোয়াইবুর রহমান পুলিশকে খবর দেন। পুলিশ মুমূর্ষু অবস্থায় লিটনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।’

সোয়াইবুর রহমান বলেন, ‘লিটনের ফোন পেয়ে আমি বিষয়টি ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও পুলিশকে জানাই। পরে পুলিশসহ ব্যাংকে এসে লিটনকে উদ্ধার করা হয়। তবে ব্যাংক থেকে দুর্বৃত্তরা কোনো টাকা-পয়সা লুট করতে পারেনি।’ এ ঘটনায় ব্যাংকের উর্ধ্বতনদের সঙ্গে কথা বলে থানায় মামলাও করবেন বলে জানান তিনি।

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, ‘সিসি ক্যামেরা নষ্ট করার পূর্বে দুর্বৃত্তদের একজন ক্যামেরায় ধরা পড়েছে। তবে তার মুখটি কাপড়ে ঢাকা ছিল। আমরা ক্রাইম সিন থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছি। মামলার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় যারা জড়িত তাদেরকে শনাক্ত করার জন্য আমরা কাজ শুরু করেছি।