শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:১৮
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

বানিয়াচংয়ে দূরারোগ্য রোগীদের মধ্যে চেক বিতরন

শাহ সুমন,বানিয়াচং(হবিগঞ্জ)প্রতিনিধি  হবিগঞ্জের বানিয়াচংয়ে দূরারোগ্য ক্যান্সার,কিডনী,লিভার সিরোসিস,স্ট্রোক প্যারালাইজিড,জন্মগত থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদেরকে এককালীন আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে।

সমাজসেবা মন্ত্রনালয়ের উদ্যোগে দূরারোগ্য ৬০ জন রোগীর প্রত্যেককে ৫০হাজার করে মোট ৩০ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।
এছাড়া প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে ৫জনকে হুইল চেয়ার,১০ জনকে জনপ্রতি ১হাজার ৮শ করে নগদ টাকা ও ৬জনকে হ্যান্ড ক্রাচ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭আগস্ট) সকাল ১১টায় বানিয়াচং উপজেলা পরিষদ মিলনায়তনে আর্থিক চেক ও বিভিন্ন সামগ্রী বিতরন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরন করেন স্থানীয় সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হবিগঞ্জ -২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এডঃ আব্দুল মজিদ খান এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী।উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা‘র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা সমাজসেবা কর্মকর্তা হাবিবুর রহমান,ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান প্রমূখ।