শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:৫৫
শিরোনাম :
জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

বাকেরগঞ্জে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার চেষ্টা

শামীম আহমেদ  বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মামুনকে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।

বৃহষ্পতিবার (২৭ আগস্ট) দিবাগত রাতে তাকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরন করা হয়।

তার শরীরের বিভিন্ন স্থানে ধারলো অস্ত্রের ১৯টি আঘাতের ক্ষত রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আর একটি হত্যা মামলার ঘটনা নিয়ে দুই পক্ষের বিরোধের জের ধরে বৃহস্পতিবার বিকেলে তাকে কুপিয়ে আহত করা হয় বলে অভিযোগ করেন তার স্বজনরা।

মামুনের ছোট ভাই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম বলেন, একটি হত্যা মামলার ঘটনা নিয়ে জাতীয় পার্টি থেকে আওয়ামীলীগে আসা গোলাম সরোয়ার সবুজের সাথে তার ভাই মামুনের বিরোধ চলে আসছিলো। এর জের ধরে ইতিপূর্বে একাধিকবার মামুনের উপর হামলার চেষ্টা করে ব্যর্থ হয় সবুজ।

তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে মামুন বরিশাল নগরী থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি ফিরছিল। মোটরসাইকেলটি ফরিদপুর ইউনিয়নের ভাতশালা বাজার অতিক্রমকালে সবুজের নেতৃত্বে বারেক মোল্লা, মহিউদ্দিন মোল্লা, সোহেল মোল্লা, রনি মোল্লা, মানিক মোল্লাসহ অন্যান্যরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মামুনকে আহত করে। খবর পেয়ে তাকে বাঁচাতে গেলে তার বাবা আবদুল মালেক হাওলাদারকেও কুপিয়ে আহত করে হামলাকারীরা।

শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের অধ্যাপক ডা. নাজিবুল হক বলেন, সার্জারি বিভাগে চিকিৎসাধীন বাকেরগঞ্জের এক রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।

বাকেরগঞ্জ থানার ওসি মো. আবুল কালাম বলেন, গোলাম সরোয়ার সবুজ এবং ইউপি সদস্য মামুনের মধ্যে পুরনো বিরোধ রয়েছে। ওই বিরোধের জের ধরে সবুজের নেতৃত্বে মামুনকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন ওসি।