শুক্রবার, ১৫ই মে, ২০২৬ ইং, রাত ১১:০০
শিরোনাম :
মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত!

কুড়িগ্রামে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এমপি পনির উদ্দিন আহমেদ

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে ৫০ হাজার পানিবন্দি পরিবার ও ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন-কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ। ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনকালে দুর্ভোগ নিরসনের আশ্বাস দেন তিনি।

আজ শনিবার সকালে ধরলা ও ব্রহ্মপূত্রের পানি বিপদসীমার ৩৫ ও ৬ সেমিন্টমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় এর প্রভাব পরতে শুরু করেছে নিম্নাঞ্চল এলাকায়। ইতিমধ্যে তিস্তা, ধরলা ও ব্রহ্মপূত্র নদের দু’শতাধিক চরে প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

আজ সকালে জেলা সদরের মোগলবাসা, ঘোগাদহ ও যাত্রাপুর ইউনিয়নের ৫০ হাজার বন্যা কবলিত মানুষের দূর্ভোগ নিরসনে সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত খোঁজ খবর নেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন-কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মোঃ নবাব আলী, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাইদুল ইসলাম, সাংবাদিক রাশিদুল ইসলাম, আলমগীর হোসাইন, ঘোগাদহ ইউপি চেয়ারম্যান শাহ আলম, প্যানেল চেয়ারম্যান আব্দুল আউয়াল, ঘোগাদহ জাতীয় পার্টির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম প্রমূখ।

পানিবন্দি এলাকা পরিদর্শনকালে এমপি পনির উদ্দিন আহমেদ বলেন-প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিশেষভাবে আহবান করেছেন। আমার এ ঝটিকা অভিযান তারই অংশ। বানভাসি মানুষের জন্য ইতোমধ্যে ৫০ মে.টন চাল, ২ হাজার প্যাকেট ও ২ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়াও ৪৫০ টন চাল ও ৫ লক্ষ ৭৫ হাজার টাকা মজুদ রয়েছে