শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৫:১৯
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

বরিশালে আঞ্চলিক কর কমিশনারের অফিসে অগ্নিকান্ড

শামীম আহমেদ  বরিশাল নগরীর ভাটারখাল এলাকায় আঞ্চলিক কর কমিশনারের অফিসে অগ্নিকান্ড ঘটেছে। এতে পঞ্চমতলা ভবনের দ্বিতীয় তলায় রেঞ্জ-১ অফিসের কয়েকটি কম্পিউটার গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়েছে।

মঙ্গলবার রাত ৩টায় এই অগ্নিকান্ডের সূচনা হয়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ভবনের পিছন থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর চতুর্থ তলায় অফিসের দুই কর্মকর্তা আটকা পড়েন। আগুনের ধোয়ায় রেঞ্জ-১ এর অতিরিক্ত কর কমিশনার মো. শাওন চৌধুরী জ্ঞান হারালে তাকে উদ্ধার করে শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উইনিট ঘটনাস্থলে এসে এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।

এনিয়ে ফারার সার্ভিসের উপ পরিচালক এবিএম মমতাজ উদ্দিন বলেন, তারা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাদের প্রাথমিক ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে।

এবিষয়ে কর কমিশনের যুগ্ম কর কমিশনার মো. লুৎফর রহমান বলেন,দ্বিতীয় তলায় গুরুত্বপূর্ণ ফাইল পত্র রয়েছে, তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা পরবর্তীতে যাছাই করে বলতে পারবেন।