সোমবার, ১৮ই মে, ২০২৬ ইং, সকাল ১০:৫০
শিরোনাম :
আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক বরখাস্ত চীন সফর শেষে উপহার সামগ্রী ফেলে বিমানে ওঠেন মার্কিন দল মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার

বরিশালে অবৈধ স্থাপণা উচ্ছেদ

শামীম আহমেদ  বরিশাল জেলার গৌরনদী উপজেলার পশ্চিম চন্দ্রহার এলাকায় খাল দখল করে অবৈধ ভাবে গড়ে ওঠা দোকান ও আশোকাঠী বাজারে সরকারী জমিতে নির্মাণাধীণ অবৈধ পাকা স্থাপণা উচ্ছেদ করা হয়েছে।

বৃহস্পতিবার গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিহা তানজিনের নেতৃত্বে ও থানা পুলিশের সহায়তায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

সহকারী কমিশনার ফারিহা তানজিন জানান, সরকারী বিধি নিষেধ অমান্য করে পশ্চিম চন্দ্রহার এলাকায় খাল দখল করে দোকান নির্মাণ এবং আশোকাঠী বাজারে সরকারী ভিপি (ক) তফসিল ভুক্ত সম্পত্তিতে অবৈধ ভাবে পাকা স্থাপণা নির্মাণ করে কতিপয় ব্যক্তি। তারই ধারাবাহিকতায় জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের নির্দেশনায় বৃহস্পতিবার দুপুরে দুইটি অবৈধ স্থাপণা উচ্ছেদ করা হয়।

অভিযান পরিচালনাকালে গৌরনদী মডেল থানার এসআই মিনহাজ উদ্দিনসহ ভূমি অফিসের কর্মচারীরা উপস্থিত ছিলেন।