সোমবার, ১৮ই মে, ২০২৬ ইং, সকাল ১০:৪০
শিরোনাম :
আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক বরখাস্ত চীন সফর শেষে উপহার সামগ্রী ফেলে বিমানে ওঠেন মার্কিন দল মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার

বিসিসি মেয়রের সাথে বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

শামীম আহমেদ  বরিশাল সিটি মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি (বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ সোসাইটি)এর বরিশাল কমিটির নেতৃবৃন্দ। ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বরিশাল সিটি কর্পোরেশনের এনেক্স ভবনে বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি’র নেতৃবৃন্দ এক সৌজন্য স্বাক্ষাতে মিলিত হন।

প্রসঙ্গত : বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি’র বরিশাল কমিটির উপদেষ্টা বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
এদিকে,বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি’র নবনির্বাচিত বরিশাল কমিটির সভাপতি সরদার মো: খালেদ হোসেন স্বপন ও সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার একেএম রেজাউল হক পিন্টু সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ প্রথমে সিটি মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে মেয়রের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। এছাড়া সৌজন্য স্বাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারন সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, প্রকাশনা সম্পাদক মো: নাজিম মোল্লা,সাইদুজ্জামান সুজন, প্রসেনজিৎ দাস অপু প্রমুখ।

সংগঠনের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার একেএম রেজাউল হক পিন্টু বলেন-বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির বরিশাল কমিটির নেতৃবৃন্দ বরিশাল সিটি মেয়র ও বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির উপদেষ্টা সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র সঙ্গে সৌজন্য স্বাক্ষাতে মিলিত হয়ে সংগঠনের সাংগঠনিক কর্মকাণ্ড গতিশীল করার বিষয়ে সার্বিক আলোচনা করা হয়েছে। এবং শীঘ্রই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর টুঙ্গিপাড়া মাজার জিয়ারতে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।