ডেক্সরিপোর্ট পুলিশ নারী কল্যান সমিতি(পুনাক)’র সভানেত্রী আফরোজা পারভীন (সহধর্মিণী বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার)।
বুধবার দুপুরে পুলিশ কমিশনার কার্যালয়ে করোনা দুর্গত পরিবারের সহায়তার হাত বাড়িয়ে এগিয়ে এসে গঠিত তহবিলে ‘পুনাক বিএমপির’ পক্ষ থেকে নগদ দেড় লক্ষ টাকা কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার এর হাতে তুলে দেন।

এ সময়ে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার সদর-দপ্তর আবু রায়হান মুহাম্মদ সালেহ্,উপ-পুলিশ কমিশনার নগর বিশেষ শাখা মোঃ জাহাঙ্গীর মলিক, পুনাক বিএমপি সাধারণ সম্পাদিকা দিলরুবা আলম (সহধর্মিণী উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম), দপ্তর সম্পাদিকা প্রকৌশলী নিশাত সিদ্দিক (সহধর্মিণী উপ-পুলিশ কমিশনার সদর-দপ্তর আবু রায়হান মুহাম্মদ সালেহ্), উৎপাদন সম্পাদিকা সুবর্ণা আক্তার সম্পা (সহধর্মিণী উপ-পুলিশ কমিশনার সাপ্লাই এন্ড লজিস্টিকস খান মুহাম্মদ আবু নাসের),পুনাক সদস্য তাহমিনা এ্যানি (সহধর্মিণী অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ডিবি রেজাউল করিম) সহ বিএমপির শীর্ষ কর্মকর্তাবৃন্দ।