সোমবার, ১৮ই মে, ২০২৬ ইং, সকাল ৭:১৩
শিরোনাম :
আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক বরখাস্ত চীন সফর শেষে উপহার সামগ্রী ফেলে বিমানে ওঠেন মার্কিন দল মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার

বরিশালে মসজিদের উপর থেকে ১১ হাজার কেভি ভোল্টের লাইন সড়িয়ে নেয়ার দাবীতে মানববন্ধন

শামীম আহমেদ  মসজিদের নামাজী-মুমসল্লীদের রক্ষা করার দাবিতে বরিশাল-ঢাকা মহা সড়ক ও বিভাগীয় কমিশনার কার্যলয় সংলগ্ন নগরীর কাশিপুর ইছাকাঠি বায়তুন নুর জামে মসজিদের ছাদের উপর থেকে ১১ হাজার কেভি ভোল্টের বিদ্যুতের লাইন সড়িয়ে অনত্র নেয়ার দাবী করে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় মুসল্লী গণ।

আজ শুক্রবার বেলা সাড়ে ১২ টায় বরিশাল-ঢাকা মহাসড়ক নগরের কাশিপুর ইছাকাঠি নামক স্থানে একর্মসূচি পালিত হয়।

বায়তুন নুর জামে মসজিদের মুতাওয়ল্লী (জমিদাতা) বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন কামাল মুন্সির সভাপতিত্বে এসময় মানববন্ধন কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন, মসজিদ কমিটির সভাপতি আবু হানিফ,বায়তুন নুর জামে মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ মাওঃ শাইখ হাসনাইন মাহমুদ সিদ্দিকী প্রমুখ।

এসময় বিভিন্ন মুসল্লী ও মসজিদ কমিটির নেতৃবৃন্দ বলেন, মসজিদের মুসল্লীদের জীবনের দিকে তাকিয়ে এই ভয়ানক বিপদজনক হাই ভোল্টের বিদ্যুতের তার সরিয়ে নিয়ে মুসল্লীদের জীবন রক্ষা করার কথা বলেন। তারা আরো বলেন ইতি পূর্বে এই মসজিদের সহকারী ইমাম সহ একাধিক মুসল্লীরা বিদ্যুতের কারনে আহত হয়েছে।

এখনো যদি মসজিদের ছাদের উপর থেকে লাইন অপসারন করা না হয় তাহলে যেকোন মুহুর্তে নারায়নগঞ্জ ট্রাজেডির মত দূর্ঘটনার থেকেই যাচ্ছে বিপর্যয় ঘটে যেতে পাড়ে যেকোন মুহুর্তে।

অন্যদিকে মানববন্ধনের সভাপতি জমিদাতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন কামাল মুন্সি বলেন, আমাদের ওয়াকফকৃত জমিতে মসজিদটি স্থাপিত করা হয়েছে।

ইতি পূর্বে আমাদের জমির উপর বিদ্যুতের খুঁটি স্থাপন ও মসজিদের ছাদের উপর দিয়ে ১১ হাজার ভোল্টের লাইন টেনে নেয়ার কারনে একদিকে মুসল্লীরা ছাদে নামাজ আদায় করতে পারে না।

অন্যদিকে খঁটির কারনে মসজিদটি বড় করা যাচ্ছেনা। এব্যাপারে তৎকালীন আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে বিদ্যুৎ সচিব অরবিন্দ কর নিজেও লাইন সড়িয়ে নেয়ার কথা বলার পরও আজ পর্যন্ত তা কার্যকর করা হয়নি।

এব্যাপারে বহুবার বিভিন্ন প্রশাসনিক দপ্তরে আবেদন করার পরও কোন দপ্তর থেকে মসজিদের উপর থেকে লাইন সরানোর জন্য কেহ উদ্যোগ গ্রহন করেনি।

এব্যাপারে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্টিবিউশন (২) এর নির্বাহী প্রকৌশলী অমূল্য সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই লাইনগুলো ত্রিশ পয়ত্রিশ বছরের লাইন। আবেদন করা হলেইতো লাইন বিদ্যুতের খঁটি সরিয়ে নেয়া যায় না। তাছাড়া যেকোন স্থাপনা করার আগেই ভাবতে হবে।

এছাড়াএখানে যখন বিদ্যুতের কার্যক্রম করা হয় তখন মসজিদ স্থাপনা ছিলনা। এরকম লাইন বরিশাল শহরের অনেক রয়েছে। সড়িয়ে নিতে হলে পাশে জমি থাকতে হবে।

আমরা অনেক তদন্ত করে দেখেছি কিন্তু জায়গার অভাবে পারছি না। আপনার শহরে বিদ্যুতের প্রয়োজন রয়েছে। বিদ্যূৎ ছাড়া এই শহরের অবস্থা কি হবে।

তবে বরিশালে বিদ্যুতের এই অবস্থা থাকবে না। ২০২১ সালে বরিশালে সকল বিদ্যুতের লাইন আন্ডার গ্রাউন্ডে নিয়ে যাওয়া হবে।

বরিশাল হবে বিদ্যুতের একটি মডেল শহর।