রবিবার, ১৬ই মে, ২০২৬ ইং, রাত ১২:২৭
শিরোনাম :
চীন সফর শেষে উপহার সামগ্রী ফেলে বিমানে ওঠেন মার্কিন দল মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া

বরিশালে ১২ কেজি গাঁজাসহ মাদক ব্যাবসায়ী দম্পতি আটক

ডেক্সরিপোর্ট  বরিশাল নগরীর রসুলপুর বস্তিতে গোয়েন্দা পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজাসহ মাদক ব্যাবসায়ী এক দম্পতিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের আটক করা হয়। আটককৃতরা হলো ঐ বস্তির বাসিন্দা পলাশ হাওলাদার (৩৫) ও তার স্ত্রী লিপি বেগম (৩১)।

রাত ৯টায় নগরীর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার মো. মনজুর রহমান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রসুলপুর বস্তিতে অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ ঐ দম্পত্তিকে আটক করা হয়। আটককৃতদের থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে।