শনিবার, ১৬ই মে, ২০২৬ ইং, রাত ১১:৪৬
শিরোনাম :
চীন সফর শেষে উপহার সামগ্রী ফেলে বিমানে ওঠেন মার্কিন দল মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া

শহীদ জননী সাহান আরা বেগমের কবর জিয়ারত করলেন বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি

নিজস্ব প্রতিবেদক  বরিশাল-১ আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে সম্পাদিত চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া পরিবীক্ষণ করার লক্ষ্যে গঠিত চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী পদমর্যাদা) আবুল হাসানাত আব্দুল্লাহর সহধর্মীনি এবং বরিশাল সিটি করর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর মাতা শহীদ জননী বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির বরিশাল কমিটির নেতৃবৃন্দ।

সংগঠনের সভাপতি সরদার খালেদ হোসেন স্বপন এবং সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার একেএম রেজাউল হক পিন্টুর নেতৃত্বে বৃহস্পতিবার বিকেলে (২৪ সেপ্টেম্বর) শহীদ জননী সাহানারা বেগমের কবর জিয়ারত করেন। বরিশাল মুসলিম কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের কবরের পাশে মরহুমার রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাতে অংশ নেন নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারন সম্পাদক একেএম সাইফুল ইসলাম (শহীদ) শিল্প ও বাণিজ্য সম্পদক এসএম রেজওয়ান মাসুম, দপ্তর সম্পাদক এ্যাড. মো: আসাদুজ্জামান(বাবুল), কোষাধক্ষ্য ডা: মো: গফুর, প্রকাশনা সম্পাদক মো: নাজিম মোল্লা, কার্যনির্বাহী সদস্য মো: মাহাবুবুল হক,এম ইউসুফ হাওলাদার,এমএম আরিফুল ইসলাম প্রমুখ।
এরআগে বুধবার বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি’র নেতৃবৃন্দ টুঙ্গিপাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেন।