বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:০৭
শিরোনাম :
বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব

পাট ক্ষেত থেকে জামাইয়ের লাশ উদ্ধারের ঘটনায় নড়াইলে ৬ জনকে আসামী করে মামলা

নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে শ্বশুরবাড়ীর পাশে পাট ক্ষেত থেকে আক্কেল আলী (৩৫) নামে এক জামাইয়ের রক্তাক্ত লাশ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। নিহতের পরকীয়া প্রেমিকা মারুফাসহ ৬ জনকে আসামী করে দিবা গত রাতে নড়াইলের নড়াগাতী থানায় মামলাটি দায়ের করেন নিহতের ভাই ওমর আলী।

পুলিশ জানায়, ১০ জুলাই সকালে নড়াইলের কালিয়া উপজেলার জয়নগর গ্রামের ছরোয়ার মোল্যার জামাই গোপলগঞ্জ সদর উপজেলার চরতালা গ্রামের আক্কেল আলীর রক্তাক্ত লাশ শ্বশুরবাড়ী এলাকার পাট ক্ষেত থেকে পুলিশ উদ্ধার করে। নিহতের পরকীয়া প্রেমিকা দেবদুন গ্রামের মাহাবুর শেখের স্ত্রী মারুফা বেগমকে আটক করা হয়েছে।

নড়াইলের নড়াগাতি থানার ওসি মো.আলমগীর কবির  জানান, ‘গ্রেফতারকৃত প্রধান আসামী মারুফাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের ব্যবস্থা নেয়া হচ্ছে। বাকি আসামীদের আটকের জন্য পুলিশী অভিযান অব্যাহত আছে।