মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ” নিরাপদ নারী, নিরাপদ দেশ সুখী সমৃদ্ধ বাংলাদেশ ” এই স্লোগান বাস্তবায়নের লক্ষ্যে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনু্ষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০ টায় জেলা পুলিশের নির্দেশনায় ফুলবাড়ী থানা পুলিশের আয়োজনে বড়ভিটা উচ্চ বিদ্যালয় মাঠে অনু্ষ্ঠিত সমাবেশে ইউনিয়নটির চেয়ারম্যান খয়বর আলী মিয়ার সভাপতিত্বে ও আয়নাল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন- ফুলবাড়ী থানা পুলিশের এস আই ইয়াছিন আলী, বড়ভিটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ উদ্দিন, ফুলবাড়ী ডিগ্রী কলেজের সভাপতি আজিজার রহমান মাস্টার, সাইফুর রহমান সরকারী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রফিকুল ইসলাম, মহিদেব যুবসমাজ কল্যাণ সমিতির সৌহার্দ্য -৩ কর্মসূচীর ফিল্ড ট্রেইনার, ডলি সরকার। ইউপি সদস্য মজিবর রহমান প্রামাণিক, ছাত্রলীগ নেতা জিকরুল বারী লিমন প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন বড়ভিটা ইউনিয়ন বিট নং- ৪ এর দায়িত্ব প্রাপ্ত অফিসার এস আই আশিকুর রহমান, এ এস আই দ্বীপেশ চন্দ্র, ইউনিয়নটির বিভিন্ন ওয়াডের সদস্যগণ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিগণ, গ্রাম পুলিশ সদস্যগণ সহ অনেকে।