বৃহস্পতিবার, ৮ই জুলাই, ২০২৬ ইং, রাত ২:৪৭
শিরোনাম :
এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ

পারিবারিক কবরস্থানে দাদা-দাদির পাশে সমাহিত হবেন সার্জেন্ট গোলাম কিবরিয়া

ডেক্সরিপোর্ট: পেশাগত দায়িত্বপালনের সময় কাভার্ডভ্যান চাপায় আহত বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) ট্রাফিক বিভাগের সার্জেন্ট গোলাম কিবরিয়া মিকেলকে আজ বুধবার সুবিদখালী সরদার বাড়ির পারিবারিক কবরস্থানে দাদা-দাদির পাশে সমাহিত করা হবে। পারিবারিকভাবে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা গেছে।

নিহতের খালু গাজী খলিলুর রহমান বলেন, ‘মঙ্গলবার আসরের পরে ঢাকায় রাজারবাগ পুলিশ লাইন্সের শহীদ শিরু মিয়া মিলনায়তনে মিকেলের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।’

বুধবার সকাল ৮টায় বরিশাল পুলিশ লাইনে দ্বিতীয় জানাজা হবে। বেলা ১১টায় তৃতীয় জানাজা সুবিদখালী সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে সুবিদখালী সরদার বাড়ির পারিবারিক কবরস্থানে চিরনিন্দ্রায় শায়িত হবেন সার্জেন্ট গোলাম কিবরিয়া মিকেল।

তিনি বলেন, ঢাকা থেকে অ্যাম্বুলেন্সে পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা হয়েছে। অ্যাম্বুলেন্সের পাশের গাড়িতে মিকেলের বাবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক প্রফেসর ইউনুস আলী সরদার, মা, স্ত্রী, শিশু সন্তান ও ছোট বোন রয়েছেন।

উল্লেখ্য, সোমবার সকাল থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের কর্নকাঠী জিরো পয়েন্ট এলাকায় দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক সার্জেন্ট গোলাম কিবরিয়া। বেলা সোয়া ১২টার দিকে পটুয়াখালীগামী যমুনা গ্রুপের গাড়ি বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যানকে (ঢাকা মেট্রো উ-১২-২০৫৪) থামার সংকেত দেন সার্জেন্ট কিবরিয়া।

কাভার্ডভ্যানটি ট্রাফিকের সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সার্জেন্ট কিবরিয়া একটি মোটরসাইকেলে ধাওয়া করে কাভার্ডভ্যানটির সামনে গিয়ে ফের তাকে থামার সংকেত দেন। কাভার্ডভ্যানচালক জলিল মিয়া এ সময় মোটরসাইকেল আরোহী সার্জেন্ট কিবরিয়াকে ধাক্কা দিয়ে ফেলে চাপা দিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেলে ভর্তি করেন। খবর পেয়ে পার্শ্ববর্তী ঝালকাঠির নলছিটি থানা পুলিশ ধাওয়া করে চালক জলিল সিকদারসহ কাভার্ডভ্যানটি আটক করে।

এদিকে পুলিশ সার্জেন্ট গোলাম কিবরিয়ার অবস্থার অবনতি হওয়ায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল থেকে বিকেল সোয়া ৫টার দিকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।