শনিবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:০১
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

ফুলবাড়ী বাজারে সিসি টিভি ক্যামেরার উদ্বোধন করলেন পুলিশ সুপার

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী বাজারে সিসি টিভি ক্যামেরার শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২০) সকাল ১১ ফুলবাড়ী বাজার বণিক সমিতির আয়োজনে বণিক সমিতি কার্যালয়ে অনু্ষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিবুল ইসলাম খান, বিপিএম, পুলিশ সুপার কুড়িগ্রাম।

ফুলবাড়ী বাজার বণিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা সরকারের সভাপতিত্বে ও ফুলবাড়ী প্রেস ক্লাবের সভাপতি এমদাদুল হক মিলনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায়, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক মিলন প্রমুখ।

আলোচনা সভায় পুলিশ সুপার বলেন, সিসি টিভি ক্যামেরা স্থাপনের ফলে ফুলবাড়ী বাজারে নিরাপত্তা ব্যবস্থা অনেকটা সহজ হবে।পাশাপাশি উপজেলার অন্যান্য বাজারে সিসি টিভি ক্যামেরা স্থাপনের বিষয়ে ব্যবসায়ী ও উপজেলা প্রশাসনের সহযোগীতা কামনা করেন তিনি। এসময় মাদক নির্মুলে তার জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে তিনি আরও বলেন, মাদক নির্মুলে জেলা পুলিশ সর্বদাই আপনাদের পাশে আছে। মাদকের বিরুদ্ধে আপনারাও সোচ্চার হোন। আপনারা তথ্য দিয়ে সহযোগীতা করুন। আলোচনা সভা শেষে তিনি সিসি টিভি ক্যামেরার শুভ উদ্বোধন করেন।

এসময় উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক সরকার মানোয়ার পাশা, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) সারওয়ার পারভেজ, ব্যবসায়ী আশরাফুল আলম, আমজাদ হোসেন, নজরুল ইসলাম সহ ফুলবাড়ী বণিক সমিতির সদস্যগণ উপস্থিত ছিলেন।