বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:১২
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

নড়াইলে পুলিশ সুপারের উদ্যোগে মাদক বিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-১৭

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল পুলিশ সুপার জসিম উদ্দিন’র সফল মাদক বিরোধী অভিযান বিপুল পরিমান ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-১৭ জন, জিআর মামলা ১ জন অন্যান মামলায় ১২ জন মাদক মামলায় ৪ জন মোট গ্রেফতার ১৭ জন সদর ১৩ জন, নড়াইলের লোহাগড়া ৩ জন, নড়াইলের কালিয়া ১ জন ৩৮৭ ইয়াবা পিস ২৫০ গাঁজা গ্রাম নড়াইল জেলার প্রতিটা রোডে চলছে চেকিং।

আমাদের দেশে মাদকদ্রব্য আসার একটা প্রধান নড়াইল যশোর সড়ক। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার), জানান, নড়াইল জেলাকে মাদকমুক্ত করতে আমাদের প্রতিটি থানাসহ গোয়েন্দা শাখার সদস্যরাও কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল থেকে চলমান মাদক বিরোধী অভিযানে মোট ১৭ জনকে বিভিন্ন প্রকার মাদকসহ গ্রেফতার করা হয়েছে।

তিনি আরো বলেন,নড়াইলে মাদক বিরোধী অভিযান চলাকালে কাউকে ছাড় দেওয়া হবে না। সেই সাথে ইয়াবা গাঁজা ও মাদকব্যবসায়ের সাথে জড়িত দের চিহ্নিতপূর্বক অচিরেই আইনের আওতায় আনা হবে। প্রতিদিন কমবেশি মাদকদ্রব্য বহনকারী গাড়ি ও এর কিছু কিছু হোতা ধরা পড়ছে। তিনি আরও বলেন এ অভিযান প্রতিদিন চলবে। নড়াইল জেলাকে মাদকমুক্ত করবো ইনশাআল­াহ। প্রতিদিন আমাদের দেশে ঢুকছে মাদকদ্রব্য। নড়াইলের সাধারণ জনগণ মনে করেন পুলিশের এ অভিযান চলতে থাকলে হয়ত এটা নিম‚ল সম্ভব।