বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং, বিকাল ৪:৩১
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

ভোলায় পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

ভোলা প্রতিনিধি:ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগরে পুকুরের পানিতে পড়ে সিয়াম (৫) ও নুর হাফেজ (৬) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার(১৭) সকাল ১১টার দিকে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ড চতলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত সিয়াম ধলীগৌরনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউনুছের ছেলে ও নুর হাফেজ একই বাড়ির ইউসুফ নবীর ছেলে। দুজনেই স্থানীয় ধলীগৌরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ( ভোট মডেল) শিশু শ্রেণীর ছাত্র।

নিহত সিয়ামের দাদা জানান, সিয়াম খেলা করতে গিয়ে পুকুরের পানিতে পড়ে গেলে নুর হাফেজ তাকে বাঁচাতে গিয়ে নিজেও পানিতে পড়ে গিয়ে নিহত হয়।