মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৭:০৯
শিরোনাম :
সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল! হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী

কেউ অপরাধ করলে তাকে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেক্সরিপোর্ট  স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘জনপ্রতিনিধি হোক আর সে যেই হোক, কেউ অপরাধ করলে তাকে আইনের আওতায় আনা হবে। তাকে আইনের মুখোমুখি হতেই হবে।’

সোমবার রাজধানীর ধানমণ্ডির বাসায় সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ও ঢাকা দক্ষিণ সিটির ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিমের বিরুদ্ধে নৌবাহিনীর লেফটেন্যান্টকে মারধরের বিষয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

আসাদুজ্জামান কামাল বলেন, কেউ অপরাধ করলে তাকে আইনের আওতায় আনা হবে, সে যেই হোক। সে জনপ্রতিনিধি হোক বা যেই হোক। আইনের মুখোমুখী হতেই হবে। এটি অনাকাঙ্ক্ষিত। একজন মানুষকে এভাবে মারধর বা হত্যার হুমকি দেয়া যেতে পারে না। তার পরও তিনি একটি বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা।

মন্ত্রী বলেন, অপরাধ অপরাধই। সেটিই দেখার বিষয়। নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের যে ঘটনা ঘটেছে, আমরা সেভাবেই ঘটনাটি দেখব। ইতিমধ্যে মারধরের ঘটনায় থানায় মামলা হয়েছে। দ্রুত ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য, রোববার রাতে ঢাকা-৭ আসনের এমপি হাজী মোহাম্মদ সেলিমের ‘সংসদ সদস্য’ লেখা সরকারি গাড়ি থেকে নেমে নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খানকে মারধরের ঘটনা ঘটে। হাজী সেলিমের ছেলে ইরফানের বিরুদ্ধে মারধরের এ অভিযোগ। এ ঘটনায় ইরফানকে প্রধান আসামি করে ধানমণ্ডি থানায় মামলা হয়েছে। এ ঘটনায় গাড়িচালক মিজানুর রহমানকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে।

পথচারীরা এ দৃশ্য ভিডিও করেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ধানমণ্ডি থানা পুলিশ এসে ঘটনাস্থল থেকে গাড়িটি থানায় নিয়ে যায়।