বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ ইং, সকাল ১০:০৮
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

নবীগঞ্জে মিশুক চালক হত্যা মামলার প্রধান আসামী সুয়েব গ্রেপ্তার

নাজমুল ইসলাম,নবীগঞ্জ প্রতিনিধি  নবীগঞ্জে চাঞ্চল্যকর মিশুক চালক গুজাখাইড় গ্রামের সাহিদ উল্লাহ’র পুত্র আবেদ উল্লাহ সেজু (১৮) হত্যা মামলার প্রধান আসামি সুয়েব মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শুক্রবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ১১ টার দিকে ৮নং সদর ইউ/পির পশ্চিম তিমির পুর গ্রামের এক ফিসারী থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সিসিটিভির ফুটেজ দেখে নবীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমানের নির্দেশনায় এস আই সামছুল এর বিশেষ অভিযান পরিচালনা করে পশ্চিম তিমিরপুর গ্রাম থেকে গত শুক্রবার রাতে প্রধান আসামীকে গ্রেপ্তার করেন।গ্রেপ্তারকৃত আসামী হল উমেদনগর গ্রামের আজগর আলীর পুত্র সুয়েব মিয়া (৩৩)।গ্রেপ্তারকৃত সুয়েব মিয়ার বর্তমান ঠিকানা ০৮ নং সদর ইউ/পির পশ্চিম তিমির পুর গ্রামে।

প্রসঙ্গত,গত শনিবার রাত ৯ টায় সময় ব্যাটারিচালিত অটোরিকশা চালানো অবস্থায় নিখোঁজ হয় ওই যুবক।গত ২৭ অক্টোবর হবিগঞ্জ রোডের পূর্ব তিমির পুর এমআরসি ব্রিস ফিল্ড সংলগ্ন এলাকা থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়।

নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) আজিজুর রহমান, তিনি বলেন আজকে সকালে গ্রেপ্তারকৃত আসামীকে হবিগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।