বুধবার, ৭ই জুলাই, ২০২৬ ইং, রাত ৩:২৯
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

কিশোরগঞ্জে বর ও কনেপক্ষের সংঘর্ষে বিয়ে পণ্ড, আহত ৫

ডেক্সরিপোর্ট:কিশোরগঞ্জের ভৈরবে বিয়ে বাড়িতে বর ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষে বরসহ পাঁচজন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নে এই ঘটনা ঘটে। এতে ওই বিয়েই ভেঙে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বরের নাম নজরুল ইসলাম। গ্রামের বাড়ি কুলিয়ারচর উপজেলার আগরপুর গ্রামে। পারিবারিক আলোচনার মাধ্যমে কালিকাপ্রসাদ ইউনিয়নে তাঁর বিয়ে ঠিক হয়। বৃহস্পতিবার দুপুরে বরযাত্রী নিয়ে নজরুল ইসলাম কনের বাড়িতে আসেন।

ভোজপর্ব শেষে বরপক্ষের একজন এসে বরকে জানান, ‘তাঁরা আগে যে মেয়েকে দেখে বিয়েতে মত দিয়েছিলেন, আজ কনে হিসেবে অন্য এক মেয়েকে দেখতে পাচ্ছেন।’ এই নিয়ে দুই পক্ষের মধ্যে তর্ক বাঁধে। একপর্যায়ে বর বিয়ে করতে অসম্মতি জানান। এতে পরিস্থিতি আরও খারাপ হয়। শেষে কনেপক্ষের লোকজন বরপক্ষের ওপর চড়াও হয়। আহত পাঁচজন বিভিন্ন হাসপাতাল থেকে চিকিৎসা নেন।

কনের বাবা বলেন, ‘আমার যে মেয়েকে দেখে বিয়ে করতে রাজি হয়েছিল, আজ তারই বিয়ে হচ্ছে। অথচ মিথ্যা প্রশ্ন তুলে আমাদের সম্মানহানি করেছে বরপক্ষ। এই জন্যই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।’

বর নজরুল ইসলামের ভাষ্য, বিয়ে নিয়ে প্রতারণার আশ্রয় নেওয়ায় তিনি বিয়ে করতে অসম্মতি জানিয়েছিলেন।

কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফারুক মিয়া  এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।