সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৪২
শিরোনাম :
সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র

বরিশালে পিকআপের ধাক্কায় নিহত১, আহত ৩

ডেক্সরিপোর্ট: বরিশাল নগরীর রেডিও সেন্টার এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় থ্রি-হুইলারের (মাহিন্দ্রা) যাত্রী নিহত ও তিন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার বেলা ১১টার দিকে বরিশাল-ঝালকাঠি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. ফরিদ নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের চাঁদকাঠী এলাকার মো. নূর ইসলামের ছেলে। আহতরা হলেন- নগরীর কালিজিরা এলাকার খলিলুর রহমানের স্ত্রী খাদিজা বেগম (২৫), তার ছেলে খালেদ (৯) ও ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার নুরজাহান বেগম (৩৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, কালিজিরা এলাকা থেকে যাত্রী নিয়ে থ্রি-হুইলারটি (মাহিন্দ্রা) রূপাতলী বাস টার্মিনালের দিকে আসছিল। অন্যদিকে পিকআপ ভ্যানটি বরিশাল থেকে ঝালকাঠির দিকে যাচ্ছিল। পথিমধ্যে দুর্ঘটনাকবলিতস্থান রেডিও সেন্টার সংলগ্ন এলাকা অতিক্রমকালে বেপরোয়া গতির পিকআপ ভ্যানটি বিপরীত দিকের যাত্রীবাহী থ্রি-হুইলারটিকে (মাহিন্দ্রা) ধাক্কা দেয়।

থ্রি-হুইলারের (মাহিন্দ্রা) সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে ৪ জন আহত হন। কোতয়ালী মডেল থানার পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক থ্রি-হুইলারের (মাহিন্দ্রা) যাত্রী মো. ফরিদকে মৃত ঘোষণা করেন।

আহত বাকি ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পিকআপ ভ্যানটি আটক করা গেলেও চালক পলাতক রয়েছে। চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।