রবিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১২:০৫
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

পিরোজপুরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি  পিরোজপুর জেলার কাউখালীতে গলায় ফাঁস দিয়ে এক কলেজছাত্র আত্মহত্যা করেছে। মঙ্গলবার ভোরে ঘরের পাশে একটি কাঠাল গাছের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় বাড়ির লোকজন।

মৃত মো. সাইফুল ইসলাম (২২) দক্ষিণ বাশুরি গ্রামের শাহাজাহান হাওলাদারের ছেলে। তিনি বরিশালের বি.এম কলেজে অনার্স ৩য় বর্ষে অধ্যয়নরত ছিলেন।

সাইফুলের পরিবারের সদস্যরা জানান, ভোর রাতে গাছের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সাইফুল। পরে বাড়ির লোকজন সকালে তাকে ঘরে দেখতে না পেয়ে খোঁজ করতে গিয়ে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। কিন্তু কী কারণে সাইফুল আত্মহত্যা করেছে তা বলতে পারেনি সাইফুলের স্বজনরা।

কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।