বাবুগঞ্জ প্রতিনিধি ১৯৮৬ সালের ১০ নভেম্বর জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ভাষণ দিয়ে সামরিক আইন প্রত্যাহারের ঘোষণা স্মরণে দিবসটি পালন করছে তারা।
যথাযোগ্য মর্যাদায় ১০ নভেম্বর গনতন্ত্র দিবস উপলক্ষে আলোচনা সভা ও গনতন্ত্রের রুপকার প্রয়াত রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ’র বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকালে বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টি উদ্দ্যোগে উপজেলা জাতীয় পার্টি অফিসে উপজেলা জাতীয় পার্টি যুগ্ম আহবায়ক মোঃ ওমর ফারুক বাবুল আকন এর সভাপতিত্বে ও মাধবপাশা ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মোঃ রফিকুল ইসলাম মাষ্টার এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক মোঃ সোহেল হাওলাদার।চাঁদপাশা ইউনিয়ন জাতীয় পার্টি সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম মাষ্টার, সাংগঠনিক সম্পাদক মোঃ আনিচুর রহমান ফকির, মাধবপাশা ইউনিয়ন জাতীয় পার্টি সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান বাদশা, রহমতপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোঃ সহিদুল ইসলাম মোল্লা, কেদারপুর ইউনিয়ন জাতীয় পার্টি সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম, জাতীয় পার্টি নেতা মোঃমামুন খলিফা , মোঃ সামিম খান, আবুল বাসার,মনির হোসেন, শ্রমিক পাট্টি সভাপতি মোঃ দুলাল হোসেন,রহমতপুর ইউনিয়ন জাতীয় যুব সংহতির আহবায়ক মোঃ মাসুম হোসেন, ইউনিয়ন ছাত্র সমাজের আহবায়ক মোঃ রাকিব হাসান, যুগ্ম আহবায়ক মোঃ মাহিদুল ইসলাম মুন্না,মোঃ লাদেন প্রমুখ।