শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:০৫
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

বিশ্বনবীর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে তজুমদ্দিনে বিক্ষোভ

আরিফ হোসেন, তজুমদ্দিন প্রতিনিধি  ফ্রান্সে রাষ্ট্রিয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (স:) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ও ফ্রান্সের সকল পণ্য নিষিদ্ধ করে বর্জনের দাবিতে ভোলার তজুমদ্দিনে চাঁচড়া ইউনিয়নে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষ কাটাখালী থেকে একটি মিছিল নিয়ে চাঁচড়া ইউনিয়ন পরিষদ চত্তরে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে সর্বস্তরের প্রায় ৫ হাজার তৌহিদী জনতা অংশ গ্রহণ করেন। চাঁচড়া ইউনিয়ন শাখার আয়োজনে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে ওলামায়ে কেরামগন ফ্রান্সের সকল পণ্য বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানান। পাশাপাশি ফ্রান্সের প্রধানমন্ত্রীর দেওয়া ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর বক্তব্য প্রত্যাহার করে মুসলমানদের কাছে ক্ষমা প্রার্থনা না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।

প্রতিবাদ সমাবেশে চাঁচড়া ইউপি চেয়ারম্যান রিয়াদ হোসেন হান্নানের সভাপতিত্বে বক্তৃতা করেন, চাঁচড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি শামছুল হক মাষ্টার, উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি আলাউদ্দিন জামাল মেম্বার, চাঁচড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য কবির ঢালী, ভোলা নিজাম-হাসিনা জামে মসজিদের খতিব মাওঃ মোঃ ফরিদ উদ্দিন, মাওঃ ওমর ফারুক, মাওঃ মোঃ নুর ইসলাম ও মাওঃ মোঃ হাসান।