শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৭:২৭
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

বকশীগঞ্জে উপজেলা প্রশাসনের মাস্ক ব্যবহার কারীদের ফুলেল শুভেচ্ছা !

নুরুল ইসলাম মোল্লা,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি  জামালপুরের বকশীগঞ্জে করোনাভাইরাসের সংক্রমণ রোধে স্থানীয়দের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং জনসাধারণকে মাস্ক ব্যবহারে উৎসাহ প্রদানের লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ হাতে নিয়েছেন উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে পথচারীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ সহ মাস্ক ব্যবহারকারীদের ফুলেল শুভেচ্ছা জানানো হচ্ছে।
মঙ্গলবার এই উদ্যোগের অংশ হিসেবে বকশীগঞ্জ পৌর শহরে মাস্ক ব্যবহারকারীদের উৎসাহ দিতে রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা। এছাড়াও সামর্থ্য থাকা সত্ত্বেও যারা মাস্ক ব্যহবার করেন নি তাদেরকে মাস্ক ক্রয় করতে বাধ্য করেন এবং ৮ জনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় করেন ইউএনও মুন মুন জাহান লিজা এবং সহকারী কমিশনার (ভূমি) ¯িœগ্ধা দাস ।

মাস্ক ব্যবহারের বিষয়টি নিশ্চিত করতে ফুলেল শুভেচ্ছা প্রদানকালে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী, বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম স¤্রাট উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানান এবং তারা ইউএনও’র কার্যক্রমকে সাধবাদ জানিয়েছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা জানান, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে প্রশাসন জিরো টলারেন্সে রয়েছে। মাস্ক ব্যবহারের বিষয়টি নিশ্চিত করার জন্য সচেতনতা কার্যক্রম বৃদ্ধি সহ বিনামূল্যে মাস্ক বিতরণ ও জরিমানা আদায় কার্যক্রম অব্যাহত থাকবে।