বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৪৩
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

ফুলবাড়ীতে হা-ডু-ডু খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী,কুড়িগ্রাম,প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ও জাতীয় খেলা হাডুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের নওদাবস গ্রামের নবীন ও প্রবীণ ক্রীড়ামোদী মানুষের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়েছে শীতকালীন হাডুডু প্রতিযোগিতা। রাতের কনকনে শীতের তীব্রতা উপেক্ষা করে সকল বয়সের ও শ্রেণী-পেশার শত শত মানুষের সরব উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে সফলভাবে শেষ হয়েছে শীতকালীন হাডুডু প্রতিযোগিতা ২০২০ এর এবারের আয়োজন।

২৪ নভেম্বর মঙ্গলবার রাত ৮টায় মাস্টারপাড়া চৌমুহনী বাজার তরুণ সংঘ আয়োজিত হাডুডু প্রতিযোগিতার ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়ভিটা ইউনিয়ন চেয়ারম্যান খয়বর আলী মিয়া। বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য মজিবর রহমান, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি এমদাদুল হক, বড়ভিটা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বেলাল হোসেন প্রামানিক, সাবেক ইউপি সদস্য মমিনুল ইসলাম প্রমূখ।

ফাইনাল খেলা দেখতে হাজারো মানুষের উপচেপড়া ভীর লক্ষ্য করা গেছে। গ্রামীন ঐতিহ্যবাহী হাডুডু খেলা এ জনপদের মানুষের অতি প্রিয়। তাই এ খেলাটি আয়োজনের কথা শুনলেই দেখতে ছুটে আসেন সব বয়সী মানুষ। ভীরের কারণে অনেকেই ফাইনাল খেলা দেখতে না পাওয়ার আক্ষেপ প্রকাশ করেন। খেলায় আটিয়াবাড়ি দল দাসিয়ারছড়া দলকে ৮০/৩৬ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।