মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী,কুড়িগ্রাম প্রতিনিধি মাদককে না বলুন, রক্ত দানে এগিয়ে আসুন ” এই স্লোগানে কুড়িগ্রামের ফুলবাড়ীতে “ব্রাইট নলেজ ফাইন্ডেশন” এর আয়োজনে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কেম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বৃহঃপতিবার ২৬ নভেম্বর “ব্রাইট নলেজ ফাইন্ডেশনের আয়োজনে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের উত্তর নগরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩০০ জনকে দিনব্যাপী ২য় বার ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনু্ষ্ঠিত হয়।
ক্যাম্পেইন চলাকালে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক, মাহাবুব রহমান মাহা, স্কুলের ভার প্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রেদোয়ান ব্যাপারী,ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মাহাবুব সরকার লিটু, ব্রাইট নলেজ ফাইন্ডেশনের আহবায়ক তুহিন সরকার,ব্রাইট নলেজ ফাইন্ডেশন সাংগঠনিক সম্পাদক সবুজ রানা, আব্দুস সালাম, শাহাদাত হোসেন, সাবিত,নাজমুল, আপেল সহ ইউনিয়নটির বিভিন্ন শ্রেণীর মানুষ।