মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং, সকাল ৮:১০

অভিভাবকরা বকা-ঝকা করায় বরিশালে কলেজ ছাত্রীর আত্মহত্যা

ডেক্সরিপোর্ট:বরিশাল নগরীর বান্দ রোড এলাকায় অর্পিতা বিশ্বাস (১৭) নামে এক কলেজ ছাত্রীর গলায় ফাঁস দিয়ে আত্নহত্যার ঘটনা ঘটেছে। রোববার (২১ জুলাই) দিবাগত রাত ১০ টার দিকে নগরীর ১০ নম্বর ওয়ার্ডের বান্দরোড সংলগ্ন এলাকায় আত্মহননের এ ঘটনা ঘটে।

মৃত অর্পিতা বিশ্বাস ওই এলাকার ফার্নিসার ব্যবসায়ি দিলিপ বিশ্বাসের মেয়ে। সে সরকারি বরিশাল কলেজে বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেনীর ছাত্রী ছিলো।

পারিবারিক সূত্রে জানাগেছে, পড়াশুনা নিয়ে অভিভাবকরা বকা-ঝকা করায় অভিমান করে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দেয় অর্পিতা।

খবর পেয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।