সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৮:১৫
শিরোনাম :
বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

ছে‌লে ধরা গুজব প্র‌তি‌রো‌ধে শিক্ষার্থী‌দের মা‌ঝে ঠাকুরগাঁও পু‌লি‌শের স‌চেতনতামূলক কর্মসূচি

গৌতম চন্দ্র বর্মন,ঠাকুরগাঁও: ছেলেধরা গুজবে বিভ্রান্ত না হতে ঠাকু‌রগাঁও‌য়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী‌দের মা‌ঝে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে সদর থানা পুলিশ।এরই অংশ হিসেবে বুধবার দুপু‌রে শহ‌রের ইকো ক‌লেজ সহ বি‌ভিন্ন শিক্ষা প্র‌তিষ্ঠা‌নের শিক্ষার্থীদের মা‌ঝে স‌চেতনাতমূলক বক্তব্য রা‌খেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি)আশিকুর রহমান।
এ সময় ও‌সি শিক্ষার্থী‌দের উদ্দে‌শ্যে ব‌লেন,‌ছে‌লে ধরা গুজ‌বের বিরুদ্ধে সবাই‌কে সোচ্চার হ‌তে হ‌বে। পদ্মাসেতুতে মানুষের মাথা ও রক্ত লাগবে- এটি সম্পূর্ণ
গুজব। এ ধরনের গুজবে কান না দেওয়ার পরামর্শ দেন তি‌নি।তি‌নি ব‌লেন, কেউ যেন ছেলেধরা সন্দেহে কাউকে গণধোলাই না দেন ।
স‌ন্দেহভাজন কোন ব্য‌ক্তি‌কে দেখ‌লে নিকটস্থ থানায় কিংবা পু‌লিশ হেল্প লাই‌নে যোগা‌যোগ করারও পরামর্শ দেন শিক্ষার্থী‌দের ।তারপরও এ ধরনের গুজব ছড়িয়ে যারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে ব‌লে জানান এ কর্মকর্তা।