সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, বিকাল ৫:০২
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

সিলেট নগরী থেকে ১৫ জুয়াড়ি আটক

 শাহেদুর রহমান জুনেদ, সিলেট প্রতিনিধি:সিলেট নগরী থেকে আবারও ১৫ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। বুধবার (২৪ জুলাই) বিকাল সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে নগরীর তালতলায় নন্দিতা সিনেমা হলের সামনে আকস্মিক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটক জুয়াড়িদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলায় ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এছাড়া  তাদের কাছ থেকে  একটি সিএনজি অটোরিকশা ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- তুহিন আহমদ (২৫), মামুন মিয়া (২৩), কামাল উদ্দিন (৩৫), সাহেদ মিয়া (৩০), রফিক মিয়া (৩৬) এবং তহুর আলী (৩৫)নূরুল ইসলাম (৩৫), সবুজ মিয়া (২৭), আল আমিন (২৩), মোজাহিদ উদ্দিন (১৯), সারওয়ার আহমদ (২০), খোকন আলী (২৯), মোঃ ইবাদুল শেখ (৩০), মোঃ আলা হোসেন (২৮), সুধির রায় (৪৫)।
উল্লেখ্য, গত ৯ জুলাই একই স্থান থেকে ৩৪ জন জুয়াড়িকে আটক করা হয়েছিল। বিষয়টি নিশ্চিত করেছেন  এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জেদান আল মূসা।