সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, বিকাল ৩:১৯
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

ঈদুল আজহা উপলক্ষে ২৮ জুলাই থেকে সারাদেশে টিসিবির পন্য বিক্রয় শুরু হবে

ডেক্সরিপোর্ট:পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী রোববার (২৮ জুলাই) থেকে ঢাকাসহ সারাদেশে ভোজ্যতেল, চিনি ও ডাল বিক্রি শুরু করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। বৃহস্পতিবার (২৫ জুলাই) টিসিবির চেয়ারম্যানের একান্ত সচিব ও দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সয়াবিন তেল প্রতি লিটার ৮৫ টাকা, চিনি প্রতি কেজি ৫০ টাকা এবং মসুর ডাল প্রতি কেজি ৫০ টাকায় বিক্রি করা হবে। একজন ভোক্তা সর্বোচ্চ ৪ কেজি করে চিনি ও মসুর ডাল কিনতে পারবেন। তবে সয়াবিন তেল কিনতে পারবেন ৫ লিটার পর্যন্ত।

এ অবস্থায় তুলনামূলক কম দামে খোলাবাজারে ট্রাকে এসব পণ্য বিক্রি করতে প্রয়োজনীয় ব্যবস্থান নিতে টিসিবিকে নির্দেশনা দেন বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মফিজুল ইসলাম। এর পরের দিনই তিনটি পণ্য তথা সয়াবিন তেল, চিনি এবং মসুর ডাল বিক্রির কথা জানাল টিসিবি। তবে পেঁয়াজ, রসুন ও আদা বিক্রির ঘোষণা দেয়নি টিসিবি।

টিসিবি বলছে, সারাদেশে ১৮৭টি ভ্রাম্যমাণ ট্রাকে রাজধানীতে ৩৫টি, চট্টগ্রামে ১০টি, প্রতিটি বিভাগে পাঁচটি এবং প্রতিটি জেলায় দুটি করে স্পটে টিসিবির এসব পণ্য বিক্রয় করা হবে। আগামী রোববার থেকে শুরু হয়ে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ কার্যক্রম চলবে।

এ ছাড়াও টিসিবির নিজস্ব ২ হাজার ৮২৭ জন ডিলার ও ১০টি খুচরা বিক্রয় কেন্দ্রের মাধ্যমে পণ্য বিক্রি কার্যক্রম চলবে।