বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:৫৫
শিরোনাম :
সন্ত্রাসী হামলায় পঙ্গুত্ববরণ করে কাতরাচ্ছেন বরিশালের শেখ সাদী,প্রধানমন্ত্রীর কাছে বিচার প্রার্থনা! আ.লীগের অনুষ্ঠানে হ্যারি কে টমাসের জুলাই অভ্যুত্থান ও নির্বাচনের ভূয়সী প্রশংসা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ,আয় ৭ কোটি টাকা বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের বয়স ১৮ নির্ধারণের সুপারিশ বরিশালে ২০৭টি অবৈধ ইটভাটা চিহ্নিত,একমাসে ২৫টির বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান বিএনপি করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভাষায় কথা বলার সুযোগ নেই: জহির উদ্দিন স্বপন সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে বিশেষ সুরক্ষা আইন প্রণয়নসহ ৭ দফা দাবি বরিশালের উন্নয়নে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই: জিয়াউদ্দিন সিকদার সশস্ত্র বাহিনীকে দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: জিওসি সাজেদুর রহমান রাজপথের আন্দোলন থেকে জনসেবা,চরমোনাইয়ের উন্নয়নে কাজ করছেন নাসির উদ্দীন

কাবুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি রাজনৈতিক সমাবেশে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। এছাড়া আরও ৯৫ জন আহত হয়েছেন। শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা এএফপি এমন তথ্য দিয়েছে।

এক শিয়া নেতার স্মরণে আয়োজিত সমাবেশে দেশটির শীর্ষ রাজনীতিবিদরা অংশ নিয়েছিলেন। ইসলামিক স্টেট গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে।

কর্তৃপক্ষ বৃহস্পতিবার বলেছিল, হামলায় তিনজন নিহত ও ৩২ জন আহত হয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মুখপাত্র নাসরাত রাহিমি বলেন, দুর্ভাগ্যবশত, হামলায় তিন নারীসহ অন্তত ১১জন নিহত হয়েছেন। আহত হন আরও ৯৫জন।

হতাহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক।

একটি নিরাপত্তা সূত্র এএফপিকে জানায়, খোলা আকাশের নিচের এই সমাবেশে উপস্থিত হওয়া লোকজনকে টার্গেট করে এলোপাতাড়ি মর্টারের গোলা নিক্ষেপ করা হয়েছে।

শিয়া নেতা হাজার আব্দুল আলী মাজারির ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষেই সমাবেশটির আয়োজন করা হয়েছিল।

নিকটবর্তী ভবন থেকে মোর্টারের গোলা ছোড়া হয়। আশপাশের বসতবাড়িগুলোর চারপাশে অধিকাংশ গোলা পড়েছে।