বুধবার, ১৩ই মে, ২০২৬ ইং, রাত ১১:০৩
শিরোনাম :
২০০ টাকার জন্য কেড়ে নেওয়া হলো প্রাণ! শেবাচিমে অক্সিজেন খুলে নেয়ায় রোগীর মৃত্যু বিএনপি-যুবলীগ সংঘর্ষে নিহত ১, আহত ৩০ জোরপূর্বক সালিসের চেষ্টা:কাউনিয়া থানার ওসির নামে অভিযোগ দায়ের আগামী বাজেটে করের আওতায় আসছে মোটরসাইকেল বাংলাদেশের উন্নয়নে এনজিওদের ভূমিকা,গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ক মতবিনিময় সভা ইসরায়েলের আয়রন ডোম ব্যবহার করে ইরানের মিসাইল ভূপাতিত করেছে আমিরাত বরিশালে পার্টনারস ফর প্রসপারিটি প্রোগ্রামের আওতায় স্থানীয় সংগঠনের মাঝে চেক হস্তান্তর চার সপ্তাহের মধ‍্যে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: বরিশালে স্বাস্থ্যমন্ত্রী শিক্ষায় বিনিয়োগ করুন, জীবন বদলে দিন গ্লোবাল অ্যাকশন সপ্তাহে আলোচনা সভা ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু

বরিশালে অবৈধ ভাবে চরের মাটি কাটায় ৩ জনকে কারাদন্ড

ডেক্সরিপোর্ট  বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের চর পাওয়ার এলাকা থেকে অবৈধ ভাবে মাটি কাটার দায়ে ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও একটি ভ্যাকু জব্দ করা হয়েছে।

বরিশাল জেলা প্রশাসক মো. জসিম উদ্দীন হায়দারের নির্দেশ ক্রমে শুক্রবার দুপুর ১২টায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন বরিশাল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান।

এসময় অবৈধ ভাবে চরের মাটি কাটার অভিযোগে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী জাংগালিয়ার খালেদ হাওলাদারকে ৩ মাস, মানিকগঞ্জের ঘিওর এলাকার বায়োজিদ হাসানকে ১ মাস ও জামালপুরের সরিষাবাড়ি এলাকার শিমুল মিয়াকে ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়।

এছাড়া মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভ্যাকু জব্দ করা হয়। অভিযানে সহযোগীতা করেন পুলিশের একটি দল।