সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৫৪
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক ।। ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল নগরীতে বর্ণাঢ্য র‍্যালি করেছে বরিশাল জেলা ছাত্রদল। জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে আয়োজিত এ র‍্যালিতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নগরীতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সোমবার (৯ নভেম্বর) নগরীর জিলা স্কুল মোড় থেকে র‍্যালিটি শুরু হয়। ব্যানার-ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে নেতাকর্মীরা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। পরে র‍্যালিটি সদর রোডস্থ টাউন হল মিলনায়তনে গিয়ে শেষ হয়। সেখানে বরিশাল জেলা ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় যোগ দেন অংশগ্রহণকারীরা।

কর্মসূচিতে অনন্যা কবিরের নেতৃত্বে জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিপুলসংখ্যক সমর্থকের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য স্মরণ এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ উপস্থিতির মধ্য দিয়ে কর্মসূচিটি সম্পন্ন হয়।