বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৩৬
শিরোনাম :
বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত

ডেস্করিপোর্ট ।। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বরিশাল জেলা শাখার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বিকেল ৩টায় বরিশাল শিল্পকলা একাডেমির হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এনসিপির বরিশাল জেলা আহ্বায়ক আবু সাঈদ মুসার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) ড. শামীম হামিদী। প্রধান বক্তা ছিলেন এনসিপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) কাজী সালমান।

সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির বাবুগঞ্জ উপজেলা আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ আহমেদ, এনসিপির বরিশাল সদর উপজেলা আহ্বায়ক জাকির হোসেন তালুকদার, বানারীপাড়া উপজেলা আহ্বায়ক আসাদুজ্জামান গালিব, বাকেরগঞ্জ উপজেলা আহ্বায়ক মুস্তাফিজুর রহমান এবং মেহেন্দিগঞ্জ উপজেলা আহ্বায়ক কামরুজ্জামানসহ এনসিপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

সভা সঞ্চালনা করেন এনসিপির বরিশাল জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস।

সভায় সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত ও শক্তিশালী করা এবং দলীয় কর্মকাণ্ডে সমন্বয় বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।